
0:00
7:45
How to control your anger 🤬
কি জানি কেনো যে আমার এতো রাগ হয় বুঝিনা,,, এতো রাগ আসে কোথা থেকে? আমি নিজের রাগকে একদম কন্ট্রোল করতে পারিনা,,,! রেগে গেলে মুখে যা আসে সবাইকে তাই বলে দিই তারপর সেটা ভেবে নিজেই কষ্ট পাই আর কান্না করি! কিন্তু যাকে কথাগুলো বলি সেতো আমাকে খারাপই ভাবে বলো,,,কি করে যে নিজের রাগকে কন্ট্রোল করবো বুঝতে পারছিনা,,,!
আমার মতো আপনিও কি নিজের রাগ নিয়ে সমস্যায় আছেন,,,তাহলে আজকের এই episode টি অবশ্যই শুনুন।
আচ্ছা আপনি কি কোনো সমস্যায় পড়েছেন?
এখানে মনোযোগ সহকারে সবার সমস্যা শোনা হয় এবং সমস্যা সমাধানের উপায় বলা হয়,,,।
তাই কোথাও না গিয়ে শুনতে থাকুন আমার সাথে মানে নাসিরার সাথে "সমস্যার সমাধানে"।
Hlw ফ্রেন্ডস সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো,,,আর যদি ভালো না থাকো তাহলে একদম মন খারাপ করোনা,,, তোমার সমস্যা তুমি আমাকে জানাতে পারো আমার Facebook page - Kazi Nasira khatun
Instagram account- Nasirakhatun179
বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো,,,How to control your anger ? মানে আমরা কীভাবে আমাদের রাগকে কন্ট্রোল করবো?
কম বেশি আমরা সকলেই রাগ করে থাকি। কিন্তু আমরা সকলেই কি জানি আমরা রাগ কেনো করি? ঠিক কি কারণে আমাদের রাগ হয়?
আমরা অনেকেই হয়তো এই বিষয়গুলি জানিনা আবার হয়তো অনেকেই জানি। আমাদের রাগকে কন্ট্রোল করতে হলে অবশ্যই জানতে হবে আমাদের রাগ কেনো হয়? আর তার জন্য আমাদেরকে একটু সময় নিয়ে কোনো নিরিবিলি জায়গা কিংবা নিজেদের রুমে বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে ঠিক কি কি কারণে আমরা রেগে যায়? সেই কারণ গুলিকে আপনি একটি ডাইরি বা খাতাতে লিখে নিতে পারেন।
রাগ অনেক রকমের হয়ে থাকে যেমন - কেউ খুব ঘন ঘন মানে কথায় কথায় রেগে যায়। আবার অনেকে মনের মধ্যে রাগ পুষে রাখে আর সেটা পরে বড়ো কোনো react করে। রাগ করে অনেকে জিনিসপত্র ভাঙচুর করে। অনেকে রাগ করে সামনের ব্যাক্তিকে হাতের কাছে যা কিছু পায় তাই ছুড়ে মারে। আবার অনেকে রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয় এরফলে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভবনা থাকে তাই অবশ্যই কিছু বলার আগে ভাবনা চিন্তা করে বলতে হবে,,,নাহলে শুধু শুধু আপনি মনে মনে কষ্ট পাবেন সাথে আপনি যাকে রাগের মাথায় কিছু কঠিন কথা শোনাবেন সেই মানুষটিও কিন্তু কষ্ট পাবে আর আপনার সম্মন্ধে তার মনে কিছু খারাপ ধারণা জন্মাবে।
আমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে রাগ কিন্তু আমাদের জন্য কখনো ভালো কিছু বয়ে আনেনা,,,রাগ প্রকৃত পক্ষে আমাদের ক্ষতিই করে!
আমাদের আজকের এপিসোড রাগকে কন্ট্রোল করার উপায়। এখানে আমি যে তথ্যগুলি share করেছি সেখানে আমার নিজস্ব ব্যাক্তিগত মতামত আছে সাথে ইউটিউব থেকে আমি কিছু তথ্য collect করেছিলাম যখন আমি নিজে নিজের রাগকে কন্ট্রোল করতে পারতামনা। বর্তমানে আমি এই নিয়মগুলি ফলো করে অনেক উপকার পেয়েছি আশা করছি আপনারাও উপকৃত হবেন। আর যদি তেমন বেশি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মনোচিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।
D'autres épisodes de "Kazi Nasira Khatun"



Ne ratez aucun épisode de “Kazi Nasira Khatun” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








